মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’

ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
২ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
৪ ঘণ্টা আগে