স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বার্তা সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে তিনটি পশ্চিম ইউরোপীয় দেশ সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
ইসরায়েল এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তেল আবিব বলেছে, এই স্বীকৃতি গাজায় সামরিক অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদ থেকে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত; যার একটি একক লক্ষ্য রয়েছে এবং তা হলো—ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি অর্জনে সহায়তা করা।’
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডলে স্পেনের সমালোচনা করে বলেছেন, সানচেজের সরকার ‘ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধে উসকানিতে জড়িত’।
স্পেনের পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড ও নরওয়ে। অবশ্য দেশগুলো গত সপ্তাহেই যৌথভাবে ঘোষণা দিয়েছিল তারা ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
আজ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পর ডাবলিনে আইরিশ পার্লামেন্টের লেইনস্টার হাউসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়।
আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস মন্ত্রিসভার বৈঠকের আগে বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমি মনে করি, এটি বিশ্বকে একটি বার্তা পাঠাবে যে এমন একটি বাস্তব পদক্ষেপ রয়েছে; যা একটি দেশ হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। এমন সিদ্ধান্ত একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের আশা এবং গন্তব্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।’
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে, নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম শক্তিশালী সমর্থক। আজ নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি নরওয়ে ও ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।
এ পর্যন্ত প্রায় ১৪০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই সংখ্যা জাতিসংঘের সদস্যদের দুই–তৃতীয়াংশেরও বেশি। তবে পশ্চিমের প্রধান শক্তিগুলো এখনো এমন কোনো পদক্ষেপ নেয়নি। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে তাঁর দেশ।
তবুও, এই তালিকায় তিনটি ইউরোপীয় যুক্ত হওয়ায় বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টায় একটি বিজয় হিসেবেই চিহ্নিত হচ্ছে। এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের হেভিওয়েট সদস্য ফ্রান্স ও জার্মানির ওপরও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে চাপ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
৯ মিনিট আগে
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে...
৩২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগদ্বীপ দখল করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন গত শনিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের নেতাদের উচিত তাদের নিজেদের সন্তান তথা রাজপুত্রদের সম্মুখ সমরে পাঠানো। খবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যেকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের।
১ ঘণ্টা আগে