Ajker Patrika

বাহুবলীর কাটাপ্পা এবার সালমানের ভিলেন

বাহুবলীর কাটাপ্পা এবার সালমানের ভিলেন

সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।

এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।

সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’

অভিনেতা সত্যরাজ। ছবি: সংগৃহীতশোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত