মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে