একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে