কানের মঞ্চে ভারতের জয়জয়কার। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। বুলগেরীয় নির্মাতা কনস্টান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবির জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। কানে প্রথমবার সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় তিনি। গতকাল শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
‘দ্য শেমলেস’ সিনেমায় উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতালয়ে একজন পুলিশকে হত্যা করে পালান তিনি। এদিন এই পুরস্কারজয়ের পর অনসূয়া তাঁর এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সমস্ত প্রান্তিক গোষ্ঠীকে, যাঁদের লড়াই করার কথা হয়তো ছিল না, কিন্তু করতে হচ্ছে।
এ ছাড়া এই বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’। সৌদি আরবের ‘নোরা’ পেয়েছেন স্পেশাল মেনশন পুরস্কার। ফরাসি চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সুলেমান’ পেয়েছে দুটি পুরস্কার। আফ্রিকান দেশ গিনি থেকে প্যারিসে আসা একজন অভিবাসীর টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। এর পরিচালক বরিস লোজকাইন পেয়েছেন জুরি প্রাইজ। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আবু সনগারে। যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন ইতালির রবার্তো মিনারভিনি (দ্য ড্যামড) এবং জাম্বিয়া/ওয়েলশের রুঙ্গানো নিয়োনি (অন বিকামিং অ্যা গিনি ফাউল)।
এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। এর মধ্যে ৮টি ছবির পরিচালক নতুন। ফলে এগুলো ক্যামেরা দ’র পুরস্কারের মনোনয়নে রয়েছে। ক্যামেরা দ’র পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সংগীতশিল্পী-নির্মাতা বালোজি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১০ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২১ ঘণ্টা আগে