সাম্প্রতিক সময়ে প্রয়াত ৫ সদস্যকে স্মরণ করেছে টিভি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। গতকাল বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর নিকেটনস্থ গিল্ডের কার্যালয়ে সাম্প্রতিক সময়ে সদস্যের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সদস্যরা হলেন তারেক মাহমুদ, মোহাম্মদ নোমান, আসলাম শিহির, শরীফ সরকার এবং তারেক খান।
ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গিল্ডের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, প্রয়াত তারেক মাহমুদের ভাই সুলতান মাহমুদ, প্রয়াত মোহাম্মদ নোমানের সহধর্মিণী ডেইজী ইয়াসমিন, আসলাম শিহিরের সহধর্মিণী ফারজানা আফরিন, শরীফ সরকারের ভাই হেলাল উদ্দিন, তারেক খানের চাচাতো ভাই ইমন খান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব, শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন খানসহ গিল্ডের সদস্য নির্মাতা ও কলাকুশলীবৃন্দ।
সভা সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।
স্মরণ সভায় বক্তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, যারা চলে গেছেন তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তারা হয়তো জীবনের অনেক ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন কিন্তু সবার মন জয় করে গেছেন।
বক্তারা বলেন, প্রয়াত নির্মাতারা তাদের কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন। তারা ক্ষণজন্মা কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে