২০২২ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন ভারতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামেই পরিচিত ছিলেন। জীবনের শেষ সময়টা তিনি ছিলেন গানের মঞ্চেই। লাইভ শোর পরেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয়বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।
প্রয়াত গায়ককে নিয়ে উন্মাদনা এখনই কমেনি ভক্তদের। ভক্তরা পেতে যাচ্ছেন কেকের রেকর্ড করা শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান।
‘সাভি’র ট্রেলার মুক্তি পেয়েছে গত মঙ্গলবার। এর পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত করা হবে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুকেশ ভাট কেকের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন। মুকেশ ভাট জানান, এই গান রেকর্ড করার সপ্তাহখানেক পরেই মারা গিয়েছিলেন গায়ক।
তবে বছর দু-এক আগে জানা গিয়েছিল, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান! তবে সেটি মৃত্যুর কত দিন আগে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি।
কলকাতায় কনসার্ট করতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও। ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৫ মিনিট আগে
প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ দিন আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১ দিন আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১ দিন আগে