
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
অ্যাভেঞ্জার্স: ডুমসডের মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি তালিকা সাজিয়েছে মার্ভেল। পাশাপাশি পুরোনো গল্পের যোগসূত্র ঝালিয়ে নিতে নতুনভাবে মুক্তি দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সিনেমাটির নতুন নাম দেওয়া হয়েছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার গল্প ও দৃশ্য থাকছে আগের মতোই। যোগ হয়েছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। ফলে সিনেমাটির দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১৮৫ মিনিটে। শুধু নতুন দৃশ্য নয়, থাকছে নতুন ভূমিকা এবং অতিরিক্ত একটি শেষ দৃশ্য। অর্থাৎ সাত বছর আগের সেই গল্পের মাঝেই এবার ঢুকে পড়ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভবিষ্যতের ইঙ্গিত, যা দর্শকদের ডুমসডের গল্পের সঙ্গে সংযোগ তৈরিতে সাহায্য করবে।
জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমায় প্রধান চরিত্র কোল রিডের ভূমিকায় অভিনয় করেছেন জেসন স্ট্যাথাম। একসময় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা ছিল রিড। এক ঘটনায় তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। এরপর সে কাজ শুরু করে বেসরকারি নিরাপত্তাকর্মী হিসেবে। শীর্ষস্থানীয় এক শিল্পপতি তার বস। হঠাৎ একদিন রিডের চোখের সামনে তার বসকে হত্যা করা হয়। আরও ভয়াবহ বিষয় হলো, সেই খুনের দায় চাপানো হয় রিডের ওপর। পালিয়ে গিয়ে সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করার মিশন শুরু করে রিড। মিউটিনি সিনেমায় আরও অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার প্রমুখ।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ফ্যাশন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার ভিন্ন রূপে হাজির হলেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের গায়িকা লিসা। টেক জায়ান্ট মেটার সঙ্গে যৌথ উদ্যোগে নিজের ডিজাইনে তৈরি বিশেষ লিমিটেড এডিশন এআই স্মার্ট চশমা বাজারে এনেছেন তিনি।
২ ঘণ্টা আগে