গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধা ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।
হানিফ আলি বলেন, তুরাগ কমিউটার-২ ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।
তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রোডে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।
তুরাগ কমিউটার ট্রেনের যাত্রী আমিনুল হক বলেন, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেনটি ঢাকামুখী চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যে এটির একটি বগি লাইনচ্যুত হয়। আল্লাহর রহমতে কোনো যাত্রী আহত হয়নি।

নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, চাঁদাবাজদের কোনো স্থান নেই। রোববার নিয়ামতপুর বাজারে আয়োজিত সভায় তিনি ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন এবং চাঁদা দাবি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
৬ মিনিট আগে
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষক সবার জন্যই শিক্ষক। দয়া করে বাচ্চাদের একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করুন। শুধু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের মানবিক গুণাবলিতে গুণান্বিত করুন।’
১২ মিনিট আগে
বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগে যমুনা অয়েল পিএলসির সাবেক মহাব্যবস্থাপক (এমডি) মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ২১ আগস্টের অফিস আদেশে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৩ মিনিট আগে
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
৩২ মিনিট আগে