গতকাল মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয় পায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। মাঠে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষে মধ্যরাতে দলের সঙ্গে হোটেলে ফেরেন অভিনেতা। আজ বুধবার বেলা ১১টার দিকে অসুস্থতা বোধ করেন তিনি। এরপর বেলা ১টায় অভিনেতাকে আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। পিঙ্কভিলা জানিয়েছে, শাহরুখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোটেলে পাঠানো হয়েছে। তবে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
পিঙ্কভিলা হাসপাতাল সূত্রের বরাতে নিশ্চিত করা হয়েছে, পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান।
গতকাল মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এদিন তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এরপরই সকাল থেকে অসুস্থতা বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
কেকেআর জিতে যেতেই মাঠে নেমে আসেন শাহরুখ। মাঠে আসা দর্শকদের প্রতি ভালোবাসাও জানান। সেই সময় সম্প্রচারকারী সংস্থার হয়ে পোস্ট ম্যাচ শো করছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল ও সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই শোর ক্যামেরার সামনে এসে যান শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষমা চান তিনি। এরপর একে একে জড়িয়ে ধরেন সাবেক তিন ভারতীয় ক্রিকেটারকে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে