ঈদের আগে বাজার সহনীয় রাখতে ভোজ্যতেল ও মসুর ডালের মজুত বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের গত কয়েকটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ভোজ্যতেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। গতকালও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য আরও ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।
এর আগে, ১৫ মে ক্রয় কমিটির বৈঠকে টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। তারও আগে ৮ মে ২২ হাজার টন মসুর ডাল, ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়।
গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারসচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে, তার আওতায় টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে মোট খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। আগের দাম ছিল ১৫২ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ আগের থেকে লিটারে ৫৩ পয়সা কমে এবার সয়াবিন তেল কেনা হবে।
এর আগে, ১৫ মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১০১ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম ধরা হয় ১০১ টাকা ৯৪ পয়সা। এর মধ্যে ইজি জেনারেল ট্রেডিং থেকে ৬ হাজার টন এবং নাবিল নাবা ফুড প্রোডাক্ট থেকে ৪ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়।
তার আগে ৮ মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২২ হাজার টন মসুর ডাল, ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়। মসুর ডাল ও রাইস ব্রান তেল উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এবং সয়াবিন তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত হয়।
এদিকে, বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে না। আশা করছি উৎপাদনকারী ও আমদানিকারক যাঁরা আছেন, ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবেন না। আগের দামেই তাঁরা সরবরাহ করতে পারবেন।

টানা তিন দিন ধরে শেয়ারবাজারে বড় পতনের মুখে পড়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন বহুজাতিক প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বিনিয়োগের উপযোগী করপোরেট বন্ড বিক্রি করার ঘোষণা দেওয়ার পরই পুঁজিবাজারে এই ধস নামে।
১০ ঘণ্টা আগে
একদিকে দেশের ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ডের পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অন্যদিকে অর্থবছর শেষে প্রায় ৮৮ হাজার কোটি টাকার বড় ঘাটতির আশঙ্কা—এই দুই বিপরীত চিত্রে দাঁড়িয়ে আছে চলতি ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব পরিস্থিতি।
১৮ ঘণ্টা আগে
এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন আমানত ও বিনিয়োগসেবা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
১ দিন আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নীতিমালা, নির্দেশিকা ও কার্যপদ্ধতি পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।
১ দিন আগে