রাজধানীর শাহবাগে শিল্পকলা একাডেমি গেটের উল্টো পাশের ফুটপাতে ছাত্রলীগ–যুবলীগের হামলায় আহত হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক।
মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কেউ মুখ খুলছেন না।
মিয়া মোহাম্মদ ঝলক জানান, রাতে তাঁরা দুজন (শ্রাবণ) শিল্পকলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে চা পান করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন সেখানে এসে শ্রাবণের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে শ্রাবণকে মারধর শুরু করে। এগিয়ে এলে ঝলকেও লোহার পাইপ, হাতুড়ি, চাপাতি দিয়ে মারধর শুরু করে। পরে শাহবাগ থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক জানান, রাতে শিল্পকলা একাডেমির গেটের বিপরীত পাশে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্রাবণের সারা শরীরে মারধরের জখম রয়েছে। ঝলকের মাথাসহ শরীরে কিছু স্থানে জখম রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
তবে কী নিয়ে মারামারির ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি এসআই ইমন।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমকে বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জোর দাবি জানান রিজভী।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৮ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬