স্বাধীন ধারার সিনেমার জন্য পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইনড্যান্স। এই চলচ্চিত্র উৎসবের ৩২ তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ।’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ।
আগামী ২৭ জুন ইংল্যান্ডের লন্ডনে চলচ্চিত্রটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের পরে দর্শক এবং বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন সিনেমার প্রযোজক–পরিচালকসহ কলা–কুশলীরা।
ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ সিনেমার সহ–প্রযোজক মাহফুজ নাজিম মাপেল। এ ছাড়া চলচ্চিত্রটির ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল সুস্মিতা। নির্বাহী প্রযোজক মঞ্জুরুল ইসলাম আকাশ এবং চিত্রগ্রাহক যৌথভাবে জারিফ আহমেদ ও আসিফ উদ্দিন।
চলচ্চিত্রটির সাউন্ড ডিজাইন করেছেন শাকির আহমেদ অন্তু, ডলবি মিক্সিং রিপন নাথ এবং কালার করেছেন এন. এ. অনিক।
মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মেলনে অংশ নেবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনেতা, কলাকুশলীরা।

ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
৭ ঘণ্টা আগে
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
৯ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
২০ ঘণ্টা আগে