
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’
তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’
এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
১ ঘণ্টা আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
১ ঘণ্টা আগে
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে