
চিকিৎসার জন্য ভারতে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ রোববার বিকেলে তিনি তাঁর বাবাকে খুঁজে পেতে ডিবির সহযোগিতা চেয়েছেন।
মুমতারিন ফেরদৌস নিজেই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে রোববার (১২ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।
তিনি জানান, সেখানে গিয়ে কয়েক দিন যোগাযোগ স্বাভাবিক থাকলেও গত বৃহস্পতিবার বিকেল থেকে তার মোবাইল ফোন বা কোনো মাধ্যমেই সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও জানানো হয়েছে।
আব্দুর রউফ বলেন, ‘কয়েক দিন যাবৎ সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে ঢাকা ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন তারা।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়ে আমরা জেনেছি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা আসলে খবরটি শুনে উদ্বিগ্ন। তবে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।’

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
১ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
২ ঘণ্টা আগে