ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোটে লড়ছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি। তাঁর নাম ঘোষণার পর থেকেই গত দেড় মাস প্রায় চষে বেড়িয়েছেন হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা। এমনকি এক দিনে প্রায় ৪৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। ভোটে দাঁড়ানো যে খুব সহজ ব্যাপার নয়, সে কথা নিজেই স্বীকার করে নিলেন কঙ্গনা। বললেন, ‘ভোটের থেকে সিনেমা অনেক সহজ কাজ।’
কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে প্রচারণার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘৬টা জনসভা। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। অত্যন্ত দুর্গম গ্রামীণ পাহাড়ি রাস্তা। এক দিনে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি, এমনকি রাতেও চলেছে সেই যাত্রা। না ঠিকমতো খাবার আছে, না জলখাবারের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানো নিয়ে ফিল্মি লড়াই এই যুদ্ধের কাছে খানিকটা রসিকতার মতো।’
রাজনীতিতে নবাগতা কঙ্গনা। তবে, প্রচারে নাকি ভালোই সাড়া পাচ্ছেন। নিজের জয়ের বিষয়ে নিশ্চিত অভিনেত্রী। জিতলে অভিনয় ছেড়ে রাজনীতিতেই মনোনিবেশ করবেন এমন মন্তব্যও করেছেন। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ভোটে জিতলে আমি ধীরে ধীরে বলিউড ছেড়ে দেব।’
বহুদিন ধরে কোনো হিটের মুখ দেখেননি কঙ্গনা। এমনকি চলতি লোকসভা নির্বাচনের ব্যস্ততায় পিছিয়ে গেছে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’, যার ফলে ‘ফ্লপ কুইন’-এর খোঁটাও শুনতে হয়েছে তাঁকে!

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে