সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা টাইগার শ্রফের। তাঁর সবশেষ তিনটা সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বাজেট-সংকটে ঘোষণা দেওয়া সিনেমাগুলোর শুটিং স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টাইগারের ওপর ভরসা রাখতে পারছেন না প্রযোজকেরা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, হাতে কাজ নেই জ্যাকিপুত্রের।
অক্ষয় কুমারের সঙ্গে টাইগার শ্রফের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তি পেয়েছিল গত ঈদে। তাই সেই ছবি ঘিরে প্রত্যাশা ছিল বেশি। তবে সফল না হওয়ার কারণে পারিশ্রমিকের ৭০ শতাংশ কম নেওয়ার প্রস্তাব এসেছে টাইগারের কাছ থেকে। এমনকি পরবর্তী সিনেমাগুলোতেও টাইগারের পক্ষ থেকে পারিশ্রমিক কমানোর প্রস্তাব এসেছে বলে ইন্ডাস্ট্রির খবর।
টাইগার শ্রফের সবশেষ তিন সিনেমা ‘হিরোপান্তি ২’, ‘গণপথ’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ব্যাক-টু-ব্যাক ফ্লপসহ ক্যারিয়ারের ১১টি রিলিজের মধ্যে ছয়টি ফ্লপ টাইগারের ক্যারিয়ারকে হুমকিতে ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, টাইগারের আসন্ন সিনেমা ‘র্যাম্বো’, বাজেটের সমস্যার কারণে স্থগিত হয়েছে। টাইগার বর্তমানে যে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাতে নাকি রাজি নন প্রযোজকেরা। বলিউডের একজন শীর্ষস্থানীয় প্রযোজক অভিনেতাকে তাঁর পারিশ্রমিক ৬০ থেকে ৭০ শতাংশ কমিয়ে ১২ কোটি থেকে ৯ কোটি রুপি করার পরামর্শ দিয়েছেন। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য টাইগার ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে