৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
বিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাসে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৪ ঘণ্টা আগে