কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে।
মেয়ে আরাধ্যকে নিয়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারত ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রীর হাতের প্লাস্টার। এবার কি তাহলে হাতে প্লাস্টার নিয়ে কানের লাল গালিচায় হাঁটবেন তিনি!
তবে কীভাবে তাঁর হাতে চোট লেগেছে তা অবশ্যই স্পষ্ট করেননি বচ্চন পরিবারের পুত্রবধূ। এত বড় উৎসবের আগে ঐশ্বরিয়ার হাতে ব্যথা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’
আরেকজন নেটিজেন মন্তব্য, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী অভিনেত্রী ঐশ্বরিয়া। কান উৎসবে তাকে দেখার জন্য আর তর সইছে না।’
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি।
এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।
গত বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে কালো ও রুপালি গাউনে একটি বিশাল হুডে দেখা যায় ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে ছিল বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছিল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে