
কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পাঁচ প্রার্থী। এর ফলে দলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি। তাঁরা কাকে রেখে কাকে ভোট দেবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
আগামী ২১ মে হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু (বর্তমান উপজেলা চেয়ারম্যান), যুগ্ম-সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, এবার নির্বাচনের মাঠে কর্মীদের মূল্যায়ন হবে, নেতাদেরও হবে জনপ্রিয়তা যাচাই। তবে দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় কর্মীদের জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে। দলীয় প্রার্থীরা যাঁর যাঁর কর্মী-সমর্থক নিয়ে আলাদাভাবে প্রচার-গণসংযোগ চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মন্টু দলের দায়িত্বে আছেন দীর্ঘদিন ধরে। এবার তাঁকে ঠেকাতে সভাপতি রানাকে জাঁকজমকভাবে নির্বাচনের মাঠে নামিয়েছে দলের একটি অংশ। এ ছাড়া ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যানের সঙ্গে মন্টুর মতবিরোধ রয়েছে। এ দুই প্রার্থীর কোন্দলে দলীয় সমর্থকদের ভোট দ্বিখণ্ডিত হবে। এই সুযোগে সাধারণ মানুষের ভোটকে পুঁজি করে জয়ের দিকে এগিয়ে যেতে পারেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্যের ছেলে সাজু এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজ। এ ছাড়া হুট করে ভোটের মাঠে নেমে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান কফিল। তাঁর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।
তবে সাধারণ ভোটাররা বলছেন, তাঁরা সব প্রার্থীকে বিচার-বিশ্লেষণ করে যাঁকে এলাকার উন্নয়নের জন্য যোগ্য মনে করবেন তাঁকেই ভোট দেবেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রানা জানান, নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে যাঁদের জনপ্রিয়তা রয়েছে, তাঁরাই প্রার্থী হয়েছেন। নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়লেও দলের বড় কোনো ক্ষতি হবে না।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৫ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৮ ঘণ্টা আগে