অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন উন্মুক্ত হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই এতে দুর্দান্ত সব নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আইস ফ্রি নামে চমৎকার একটি ক্যামেরা এক্সটেনশনের কথা ঘোষণা করেছে, যেটি থার্ড পার্টি অ্যাপে ধারণ করা ভিডিওগুলো স্ট্যাবিলাইজ করার দারুণ সুবিধা দেবে।
আগে অ্যান্ড্রয়েডে একটি চতুর্থ স্ক্রিন ম্যাগনিফিকেশন শর্টকাট বৈশিষ্ট্য যুক্ত ছিল। নতুন ভার্সনে দুই আঙুলের ডাবল ট্যাপ স্ক্রিন ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। সহজ করে বললে, এর মাধ্যমে ডিসপ্লের নির্দিষ্ট অংশ ট্যাপ করলে জুম করার সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে বর্তমানে জুম করার জন্য প্রচলিত তিনটি পদ্ধতির তুলনায় এটি বেশ সহজ ও স্বচ্ছন্দময়। প্রথম পদ্ধতিতে একটি অন-স্ক্রিন বোতাম চেপে ধরে রাখতে হয়। এটি সুবিধাজনক কিন্তু ব্যবহারকারীর আঙুলের প্রয়োজনীয় অংশটি অস্পষ্ট করে দেয় এবং শুধু কেন্দ্রে জুম করে।
দ্বিতীয় পদ্ধতিতে উভয় ভলিউম বোতাম ধরে রাখতে হয়। এটি স্ক্রিন উন্মুক্ত রাখে, কিন্তু সক্রিয় হতে একটু সময় নেয়। তৃতীয় পদ্ধতিটি সবচেয়ে ভালো। এখানে মোবাইল ফোনের ডিসপ্লেতে তিনবার ট্যাপ করলে একটি নির্দিষ্ট এলাকায় জুম করতে পারা যায়। তবে এটি করার ফলে অ্যান্ড্রয়েড ডিভাইসটি ধীর হয়ে যায় এবং তাৎক্ষণিক কাজে বিঘ্ন ঘটায়। মজার ব্যাপার হলো, ট্রিপল-ট্যাপ পদ্ধতিটি ব্যবহারকারীদের কর্মক্ষমতা হ্রাস সম্পর্কে সতর্ক করে।
তবে নতুন ডাবল ট্যাপ ফিচারটি ঝামেলামুক্ত এবং মুহূর্তের মধ্যে স্ক্রিনে দেখা যাওয়া কোনো কিছু জুম করে নেয়। এই ডাবল ট্যাপ ফিচারটিকে সহজতর সেবা হিসেবে ভাবা হচ্ছে। এ ফিচারটি দ্রুত কর্মক্ষম হবে। সেই সঙ্গে ট্রিপল ট্যাপের থেকেও দ্রুততম সময়ে সেবা দিতে পারবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক টেস্টিংয়ে এটি কিছুটা স্লো কাজ করছে। তবে চূড়ান্ত আপডেটের আগে এই সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে এটি অনন্য বৈশিষ্ট্য হবে বলে দাবি করা হচ্ছে। নতুন সংস্করণে অব্যবহৃত নোটিফিকেশন হাইড রাখা বা ডার্ক মুডে অ্যাপ ব্যবহার করার মতো কিছু ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, টেকঅর্ডার

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৫ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে