রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকে দলটির হাজার হাজার নেতা-কর্মী নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসছে নয়াপল্টনে।
এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জন-আস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট...
১১ ঘণ্টা আগে
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব...
১৪ ঘণ্টা আগে
মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। তারা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। ‘ফ্যাসিবাদের দোসরেরা’ ন্যারেটিভ নির্মাণে নেমে পড়েছে। চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকি
১৬ ঘণ্টা আগে