গ্রীষ্মকালে চোখে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। চোখ ওঠা এমন একটি সমস্যা।
কারণ
গরমের তাপমাত্রা: উষ্ণ আবহাওয়ায় মানুষ বাইরে বেশি সময় কাটায়। ফলে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসার আশঙ্কা বেশি থাকে।
ধুলাবালু: শুষ্ক আবহাওয়ায় ধুলাবালুর পরিমাণ বেশি থাকে। এ জন্য চোখের জ্বালাপোড়া এবং চোখ ওঠা রোগ হওয়ার আশঙ্কা থাকে।
ক্লোরিন: সাঁতারের পানিতে থাকা ক্লোরিন চোখের জ্বালাপোড়া ও চোখ ওঠা রোগের কারণ হতে পারে।

লক্ষণ
- চোখ লাল হয়ে যাওয়া।
- চোখে চুলকানি হওয়া।
- চোখ জ্বালাপোড়া করা।
- চোখ থেকে পানি পড়া।
- চোখ থেকে ময়লা আসা।
- আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া।
- ঝাপসা দৃষ্টি।
প্রতিরোধে করণীয়
- রোদ থেকে চোখ রক্ষায় কালো চশমা ব্যবহার করা।
- কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করা।
- আগুন-রোদ-ধুলাবালু থেকে দূরে থাকা।
- পরিবারের সবার জিনিস আলাদা রাখা এবং আলাদাভাবে ব্যবহার করা।
- ব্যথা বা চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
- পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা।
পরামর্শ দিয়েছেন:
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা










