রাজস্থানের আজমিরে শুরু হয়েছে ‘জলি এলএলবি থ্রি’-র শুটিং। তার মাঝেই আইনি সমস্যায় পড়ল অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ছবিটি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজমিরের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিংহ রাঠোর ছবির প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
চন্দ্রভান সিংহের অভিযোগ, সিনেমাটিতে ভারতীয় বিচারব্যবস্থা, আইনজীবী ও বিচারকদের হাস্যকর ও ভুল ভাবে দেখানো হয়েছে। আজমির ডিআরএম অফিস ও পার্শ্ববর্তী গ্রামে শুটিংয়ের সময়েও ছবির ইউনিট ভারতীয় বিচারব্যবস্থার মান-সম্মান নিয়ে ছবিতে সচেতন ছিল না বলে তাঁর দাবি।
মূলত ‘জলি এলএলবি’-র প্রথম দু’টি ছবির প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে। সিনেমাটিতে যেভাবে আইনজীবীকে লাঠি নিয়ে তাড়া করা বা বিচারকের নিয়ে হাস্যরসাত্মক দৃশ্য দেখানো হয়েছে, তা বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ।
তবে এ বিষয়ে এখনো নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩ ’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে