
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ ও ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আনা যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বিষয় দুটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে।
একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উভয় শিক্ষককে সকল ধরণের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিয়েছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক নাদিরের বিরুদ্ধে বিভাগের এক নারী শিক্ষার্থী যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ আনলে সেটি যাচাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছিল সিন্ডিকেট। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। একই সঙ্গে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছিল, সেই অভিযোগেরও সত্যতা পেয়েছে কমিটি। উভয় অভিযোগ অধিকতর তদন্তের জন্য যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। একই সঙ্গে উভয় শিক্ষককে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছে বিভাগের এক নারী শিক্ষার্থী। অভিযোগ আসার পরে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে তাঁকে (নাদির) তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে সিন্ডিকেট ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। অবশেষে সে অভিযোগেরও সত্যতা পাওয়া গেল।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার আমানটারী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম, তাঁর ছেলে মমিন মিয়াসহ কয়েকজন রোকেয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
২৪ মিনিট আগে
ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে