বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে