
গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগনালে এই দুর্ঘটনা ঘটে। তাতে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি এবং তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আবদুল মজিদ আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আবদুল মজিদ আরও বলেন, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের লোকো মাস্টারসহ (চালক) চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ বিষয়ে ডিসি আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীশূন্য ট্রেনটি ঢাকায় ফিরছিল। অন্যদিকে তেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে। এ সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, জয়দেবপুরে একটি দুর্ঘটনা ঘটেছে। শুধু ওই লাইনে ট্রেন বন্ধ আছে। এখন পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন নেই। দুপুরের পর আছে। তাই ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না।

মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
১৩ মিনিট আগে
মেয়েকে বিয়ে দিবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
২০ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগে