ব্যাংক একীভূতকরণ একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি হলেও জোরজবরদস্তি করে কারও ওপর তা চাপানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, এজন্য সুনির্দিষ্ট নিয়ম-কানুন চর্চার বিষয় রয়েছে। চাপ দিয়ে এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংককে একীভূত করে খারাপ ব্যাংককে ভালো করা যাবে না।
রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) হলরুমে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের সঙ্গে অর্থনৈতিক সমসাময়িক বিষয়ে আলাপকালে এ কথা বলেন ড. ফরাসউদ্দিন।
সাবেক গভর্নর বলেন, দুটি ব্যাংক একীভূত করতে সংশ্লিষ্ট ব্যাংকের স্বেচ্ছাপ্রণোদিত সম্মতি অত্যন্ত জরুরি। একীভূতকরণের ক্ষেত্রে সারা পৃথিবীতে এই চর্চা রয়েছে। এমনকি অতীতে বাংলাদেশেও হয়েছে। তাই এটা জোর করে চাপিয়ে না দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একীভূত করা উচিত।
পৃথিবীর সব দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হয়েছে মন্তব্য করে ফরাসউদ্দিন বলেন, কিন্তু বাংলাদেশ তেমনভাবে পারেনি। এ জন্য মনিটরিং পদ্ধতি বদল করতে হবে। ৯ দশমিক ৭ শতাংশের মূল্যস্ফীতির পরও মানুষ ভালো আছে বলে মন্ত্রীরা বলছেন, এটা বাস্তবতাবিবর্জিত।
দেশের ঋণখেলাপি, করখেলাপি ও অর্থ পাচার একই সূত্রে গাঁথা বলে মনে করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, ঋণ পুনঃতফসিল করার কারণে ব্যাংকে অর্থের টান পড়েছে। ঋণের ৫০০ টাকার জন্য কৃষকদের জেলে নেবে আর ১০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পর তাঁকে সালাম দেবে—এটা হতে পারে না। এ বিষয়গুলো নীতিনির্ধারকদের বোঝানোর মতো একটা লোক প্রয়োজন।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবার আরও তীব্র আকার নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও তার পেছনে ব্যয় করার সামর্থ্য নেমে এসেছে সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ধারাবাহিক এই নিম্নমুখী প্রবণতা সরকারের উন্নয়ন ব্যবস্থাপনার দুর্বলতা যেমন...
৫ ঘণ্টা আগে
করকাঠামোর ক্রমবর্ধমান চাপ ও একই পণ্যে বহুস্তর কর আরোপে দেশের রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, একটি পণ্যের উৎপাদনের বিভিন্ন ধাপে আলাদা করে কর আরোপের ফলে সামগ্রিক ব্যয় বেড়ে যাচ্ছে
৫ ঘণ্টা আগে
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বলাকা ভবনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ এবং নিরাপত্তাব্যবস্থার উন্নয়নসহ
৯ ঘণ্টা আগে
আজ রোববার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি।
১৫ ঘণ্টা আগে