
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য ব্যবসা করি।’ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি শেষে এ কথা বলেন।
গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার পর ও অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। সেখানেই তিনি এ প্রশ্ন রাখেন।
ড. ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, আমি সুদখোর—এ রকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কি না—সেটা আপনারাই বিবেচনা করবেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ বিবেচনা করবে।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আমি ১ কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। আর কেউ তো দেয়নি। আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আত্মসাৎ করেছি, আমাকে নাকি পদ্মায় ফেলে চুবানো হবে—এ রকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে। মানুষ কিছুই গ্রহণ করেনি। আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের, এগুলো সব আগের মতোই হয়রানি।’
আপনার সঙ্গে বারবার কেন এমন হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্ন তো আমিও আপনাদের মাধ্যমে বারবার করেছি। যারা আমার সঙ্গে এমন করছে এ ব্যাখ্যা তো তাঁরা দেবেন। আমি কেন এই ব্যাখ্যা দেব?’

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে