বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শনিবার (২৭ এপ্রিল) নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা পাণ্ডে। অবশ্য তাঁর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে।
সুইসাইড নোট না পাওয়া গেলেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অমৃতা হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দিয়ে যান। পোস্টের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতা তাঁর সেই পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’
পুলিশের জানিয়েছে, অমৃতা তাঁর প্রযোজক ও পরিচালক স্বামী চন্দ্রমণির সঙ্গে মুম্বাইতে থাকতেন। সম্প্রতি ছোট বোনের বিয়েতে বিহারের ভাগলপুর আসেন। ভাগলপুরে যাওয়ার পর ঠিক করেন, সেখানেই থেকে যাবেন। গতকাল শনিবার অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাঁকে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তাঁর কক্ষের দরজা খোলাই ছিল।
অভিনেত্রীর আত্মীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন অমৃতা। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। এর জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁর বাবা মারা গেছেন। মা–ই ছিলেন একমাত্র অভিভাবক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২২ সালে ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দ্রমণি ঝাংড়ের সঙ্গে অমৃতার বিয়ে হয়। বিয়ের পর দুজনেই মুম্বাইয়ে থাকতেন। গত ১২ এপ্রিল বোন বীণা পাণ্ডের বিয়েতে ভাগলপুর আসেন। ১৮ এপ্রিল বিয়ে অনুষ্ঠানের পর ভাগলপুরেই থেকে যান। তবে স্বামী মুম্বাই ফিরে যান।
অমৃতা পাণ্ডে সুপরিচিত ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপান’ ছবিতে কাজ করেছেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে