করোনা-পরবর্তী সময়ে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে কিছু সিনেমা নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এ অবস্থায় দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগের টাকা ওঠানোর সহজ ও নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি।
এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। এবার জানা গেছে এ দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দেখা যাবে দুই জলির টক্কর। মুখোমুখি লড়াই হবে অক্ষয় ও আরশাদের।
ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, এক মাস ধরে ছবিটির শুটিং হবে রাজস্থানে। লোকেশনের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসার কথা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘‘জলি এলএলবি ৩’’ আসছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।’ এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।
কথা প্রসঙ্গে আরশাদ আরও জানিয়েছেন তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, ‘আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেঠির ফোন পাই, আর ও যেন আমাকে জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫-এর শুটিং করছে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে