বন্ধুবান্ধবের কুপরামর্শে সাড়ে ৫ লাখ টাকা ঋণের ফাঁদে পড়েছেন বলে দাবি করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারের চা-দোকানি মাসুদ রানা। দুধ দিয়ে গোসল করে এবং কান ধরে ওঠবস করে বন্ধুদের সঙ্গ ছাড়ার শপথ করেছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় এক ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন চা-দোকানি মাসুদ রানা। এ সময় তিনি দাবি করেন, ব্যবসা পরিচালনার ফাঁকে বেশ কয়েকজনের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা তাঁকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের কুপরামর্শ দিয়ে পরিচালনা করতে থাকে। তাঁকে ভুল বুঝিয়ে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, হোটেল রেস্টুরেন্টে উন্নত খাবার, দামি পোশাক কেনা ইত্যাদি করাতো। এমনকি এসবের বিল তাঁকে দিয়ে পরিশোধ করানো হতো। দোকানের সময় না দেওয়া ও বিভিন্ন স্থানে ঘোরাফেরা করায় তাঁর সাড়ে ৫ লাখ টাকা ঋণ হয়ে যায়। অবশেষে তিনি বন্ধুদের সঙ্গ ছাড়ার এমন সিদ্ধান্ত নেন।
মাসুদ রানা (৩৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পাঁঠাডাঙ্গী গ্রামের সবদুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে গাজীপুরের শ্রীপুরে মুলাইদ এলাকায় ভাড়া থেকে স্থানীয় এমসি বাজারে ব্যবসা পরিচালনা করেন। তিনি এক ছেলে, এক মেয়ের জনক।
মাসুদ আরও বলেন, আজ থেকে কোনো বন্ধুবান্ধবের সঙ্গে চলবেন না। মা-বাবাসহ পরিবারের লোকজনের কথাই তিনি মানবেন। অতীতের ভুল বুঝতে পেরে তিনি এখন অনুশোচনা করছেন। আজ থেকে তিনি ও তার স্ত্রী মিলে পরিশ্রম করে টাকা উপার্জন করে ঋণ পরিশোধ করবেন।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
১ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
১ ঘণ্টা আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
২ ঘণ্টা আগে