বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালে প্রণীত এমবিবিএস কারিকুলামের অ্যানাটমি আরও ক্লিনিক্যাল ব্যবহার এবং বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিতের দাবিতে অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের দুইদিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা ও পোস্টার প্রেজেন্টেশন কক্সবাজারের একটি হোটেলে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বক্তারা বলেন- কর্মশালার মূল বিষয়বস্তু হচ্ছে ২০২১ সালের কারিকুলামের সিদ্ধান্তসমূহ যেনো একসঙ্গে সবগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে একই পদ্ধতিতে শিক্ষাদান এবং পরীক্ষা গ্রহণ করা হয়। তাহলে দেশে আরও সুযোগ্য এবং মানসম্মত চিকিৎসক তৈরি করা সম্ভব হবে। এই কর্মশালায় সমগ্র বাংলাদেশের মোট ১১৭টি মেডিকেল কলেজ (৬টি আমি মেডিকেল কলেজসহ) থেকে মোট ১৩২ জন অ্যানাটমির বিশেষজ্ঞ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট এনাটমিস্ট অধ্যাপক খন্দকার মাঞ্জারে শামীম, অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক শামীম আরা, সাধারণ সম্পাদক ডা. এএইচএম মোস্তফা কামাল, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. রোকসানা আহমেদ।
পোস্টার প্রেজেন্টেশনের সময় অ্যাডভান্স অ্যানাটমির বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। যা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের অ্যানাটমিস্টদেরকে আরও চৌকশ করে তুলবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে অন্যতম ছিল অ্যানাটমির ইতিহাস, অর্গান ডোনেশন, ভ্রুনবিদ্যা, জেনেটিক্স ইত্যাদি।
এই কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো বিশেষঞ্জ অ্যানাটমিস্টদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে তাদের কাছ থেকে আরও নতুন নতুন পঠনমূলক পরামর্শ সংগ্রহ করা। যা উঠে এসেছে সম্প্রতি শেষ হয়ে যাওয়া ১ম পেশাগত এমবিবিএস পরীক্ষা ২০২৩ এর অ্যানাটমি বিষয়ক পরীক্ষা থেকে।
ফলে পরবর্তী পরীক্ষাসমূহ আরও ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা ওরিয়েন্টেড হবে, দৈনন্দিন আরও ক্লিনিক্যাল কার্যে ব্যবহার্য অ্যানাটমির বিভিন্ন বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্পর্ক জ্ঞান লাভ করবে।

মানুষের সন্তান জন্ম দেওয়া কেন এত কঠিন—এই প্রশ্নটি ঘিরেই আধুনিক বিবর্তনবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের এক গভীর বিতর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক কিছু গবেষণা আরও এক ধাপ এগিয়ে বলছে, ভবিষ্যতে স্বাভাবিক প্রসব প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।
৩ দিন আগে
ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটি অতি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে ফ্রি-র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এটি কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করে। ভিটামিন ই ১৯২২ সালে আবিষ্কার করা হলেও প্রথম সংশ্লেষিত হয়েছিল ১৯৩৮ সালে।
৪ দিন আগে
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই মৃত্যুর খবর নিশ্চিত করে গতকাল শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। রাজশাহী বিভাগে এই নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সংস্থাটির
৪ দিন আগে
ভারতীয় উপমহাদেশে নারীর প্রধান এবং ঐতিহ্যবাহী পোশাক হলো শাড়ি। কিন্তু এই সুন্দর পোশাকের নিচে পরা পেটিকোট বা সায়াকে কেন্দ্র করে তৈরি হতে পারে এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসাবিজ্ঞানে যা ‘শাড়ি ক্যানসার’ নামে পরিচিতি পেয়েছে।
৪ দিন আগে