বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।

জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকল না; বরং এটি হয়ে উঠল যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম।
৩ মিনিট আগে
প্রতি রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ভালোবেসে অবশেষে’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।
৪৪ মিনিট আগে
৯৮তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। এছাড়াও ‘হ্যামনেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই বিশেষ সম্মাননা অর্জন করলেন তিনি।
১ ঘণ্টা আগে
রোজার ঈদ উপলক্ষে এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ-গান ও কমেডিতে সাজানো এবারের আনন্দমেলা। গতবারের মতো এবারও উপস্থাপনায় রয়েছেন মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে থাকছেন ইরফান সাজ্জাদ। ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে আনন্দমেলা।
১ ঘণ্টা আগে