নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৬। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি স্থান এখনো অপরিবর্তিত। যেখানে দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। যৌথভাবে পাঁচে আছেন মাহিশ তিকশানা ও রবি বিষ্ণুই। জশ হ্যাজলউড ও তাবরেইজ শামসি যৌথভাবে সাতে অবস্থান করছেন। রশিদ খান আছেন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের রিস টপলি। রশিদ ও টপলির রেটিং পয়েন্ট ৬৪৫ ও ৬৪৩। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩ উইকেট নিয়েছেন সোধি। রাওয়ালপিন্ডিতে ২১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। আগের মতোই দুই ও তিনে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্ট ও রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৮০০। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যানের স্বদেশি টিম সাইফার্ট।

রেকর্ড বই বলছে, টানা ৩৫ ম্যাচে অপরাজিত লুইস দে লা ফুয়েন্তের দল। চলতি বিশ্বকাপে এখনো কোনো প্রতিপক্ষ স্পেনের জালের নাগাল পায়নি। আজ লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যখন বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের আগে স্পেনের অন্যতম ভরসা দানি অলমো স্পষ্ট করে দ
১২ মিনিট আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো ম্যাচের ফল মানে তো এমন কিছুই। টানা দুই বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে গেল মরক্কো। তবে আগামী বিশ্বকাপে মরক্কো ভিন্ন গল্প লিখবে বলে আশাবাদী দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কোর্তোয়া বলেন, ‘২০১৮ বিশ্বকাপে ব্রাজিলও আমাদের বিপক্ষে ফেবারিট ছিল, ঠিক যেমনটা এবার স্পেন। আমরা এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামব। তবে আমাদের দলটা যে কতটা শক্তিশালী, তা আমরা সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের ঘুরে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্
২ ঘণ্টা আগে
চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এম
২ ঘণ্টা আগে