২০২৩ বিশ্বকাপের পর গত ছয় মাসেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি সাকিব আল হাসান। কখনো চোট, কখনো নিজ থেকেই বিরতি নিয়েছেন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে মাত্র একটি টেস্ট খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে যে প্রাথমিক দল দিয়েছে বিসিবি, সেখানে নেই সাকিবের নাম।
বিসিবির দেওয়া ১৭ সদস্যের প্রাথমিক দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আছেন দলের নিয়মিত মুখ। এই দলে আছেন কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা তানজিদ হাসান তামিম। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে। ৫৮৫ রান করে ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ইমন।
লম্বা বিরতির পর প্রাথমিক দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি প্রাথমিক দলে। বাংলাদেশের বাঁহাতি পেসার ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। দেশে ফিরবেন ২ মে। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস বোলিং আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের মতো তারকারা। পাশাপাশি সাইফউদ্দিন, সৌম্য সরকারের পেস বোলিং অলরাউন্ড পারফরম্যান্স তো রয়েছেই।
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
বাংলাদেশ প্রাথমিক দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে