
গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষা জোরদার করতে নতুন বিধিমালা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গতকাল সোমবার জারি করা এই আইনে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নাগরিক অধিকার কার্যালয়ের মাধ্যমে জারি করা নতুন আইনটি ১৯৯৬ সালের হেলথ ইনস্যুরেন্স পোর্টেবিলিটি অ্যাক্টের (এইচআইপিএএ) গোপনীয়তা বিধির আওতায় বিদ্যমান বিধানগুলোকে আরও দৃঢ় করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ সেসব রাজ্যের নারীদের সুরক্ষার লক্ষ্যে এ আইন জারি করা হয়েছে। আইনত গর্ভপাত করানোর জন্য তাঁদের অঙ্গরাজ্যের বাইরে যেতে হয়। অঙ্গরাজ্যগুলোতে গর্ভপাতের অধিকার সীমাবদ্ধ করার পর থেকে এই সংখ্যা বেড়েছে।
গর্ভপাতের অধিকার সমর্থনকারী গবেষণা দল গাটম্যাচার ইনস্টিটিউট বলছে, ২০২৩ সালের প্রথম অর্ধেকে প্রায় ৯২ হাজার ১০০ নারী গর্ভপাত করানোর জন্য অঙ্গরাজ্যের বাইরে যান। ২০২০ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি।
অ্যালাবামা, ওকলাহোমা ও আইডাহোর মতো অঙ্গরাজ্যগুলোতে এজাতীয় ভ্রমণে সহায়তা করা বা অর্থ প্রদান করাকে অপরাধ হিসেবে বন্ধ করার চেষ্টা চলছে। আলাবামা ও আইডাহোতে এ ধরনের পদক্ষেপ নিয়ে মামলা চলছে। এই নিয়ম গর্ভপাত করে বা এর জন্য অর্থ দেয় এমন স্বাস্থ্যসেবা সরবরাহকারী, বিমাকারী বা অন্যান্য সংস্থাকেও সুরক্ষা দেয়।
বাইডেন বলেন, ‘বৈধ প্রজনন স্বাস্থ্যসেবা চাওয়া বা পাওয়ার কারণে কারও মেডিকেল রেকর্ড তাদের, চিকিৎসক বা প্রিয়জনের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়।’
এ আইনের ঘোষণা করে স্বাস্থ্য ও মানবসেবা সচিব জেভিয়ার বেসেরা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক আমেরিকানের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে, বিশেষ করে এটি যখন তাদের খুব গোপন, খুব ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য হয়।
এ আইনে বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গর্ভপাতের মতো প্রজনন স্বাস্থ্যসেবা পেতে, সরবরাহ বা সহজতর করতে চাওয়া ব্যক্তি, সরবরাহকারী বা অন্যদের শনাক্তকরণ, তদন্ত বা শাস্তি দেওয়ার চেষ্টা করার সময় এসব তথ্য ব্যবহার করা যাবে না।
তবে এ আইন শুধু তখনই কার্যকর হবে, যখন সেবাটি বৈধ প্রক্রিয়ায় নেওয়া হবে। অর্থাৎ ওই সব অঙ্গরাজ্যে এ আইন কার্যকর হবে না, যেখানে গর্ভপাত অবৈধ। যারা অঙ্গরাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করায়, তাদের ক্ষেত্রেও এ আইন কার্যকর হবে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৭ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৭ ঘণ্টা আগে