
দলের নির্দেশ উপেক্ষা করে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমপি পরিবারের সদস্যরা প্রার্থিতার প্রত্যাহার করেননি। আজ সোমবার ছিল নির্বাচনের প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন।
এর আগে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন জেলায় মন্ত্রী-এমপির পরিবারের সদস্যরা প্রার্থী হতে মাঠে নামেন। এমনকি অনেক উপজেলায় তাঁদের স্বজনেরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এতে দলের তৃণমূল নেতারা কোণঠাসা হয়ে পড়ে। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের মাঠ থেকে মন্ত্রী-এমপি পরিবারের সদস্যদের সরে দাঁড়ানোর নির্দেশ দেন।
প্রথম ধাপে ঘোষিত ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফেরদৌস পারভেজ এবং চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। আজ দুজনই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থিতার প্রত্যাহার করেননি।
এ বিষয় জানতে চাইলে মো. ফেরদৌস পারভেজ দলীয় লিখিত কোনো নির্দেশনা না পাওয়ার কথা উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অনেক আগে থেকে ভোটের মাঠে রয়েছি। জেলা পরিষদের সদস্য পদে পদত্যাগ (রিজাইন) করে এ নির্বাচনে এসেছি। আমি দলের কোনো প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। ভোট থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
অপর প্রার্থী আনোয়ারুল হক সরকার মিন্টু বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত নির্বাচনে (উপজেলা) মনোনয়ন চেয়েছি, এমপি নির্বাচনে মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেননি, আমি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। দলীয় যে সিদ্ধান্ত হয়েছে, সেটির মধ্যে আমি পড়ি না। আমার পরিবার আলাদা, আমি এমপির প্রার্থী না।’
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুজনকেই নির্বাচন না করার জন্য বলেছিলাম। কিন্তু তারা আমার কথা রাখেনি।’
এদিকে আজ (সোমবার) শেষ দিনে জেলার ডোমার ও ডিমলা উপজেলার ৩৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। এর আগে বুধবার যাচাই-বাছাইয়ে ৩৫ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

খুলনা বিভাগের ১০ জেলায় আজ রোববার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০-তে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ মিনিট আগে
ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে নওগাঁয়। আজ রোববার (৫ এপ্রিল) সকাল থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রলপাম্পে নতুন এই পদ্ধতিতে কার্যক্রম শুরু করা হয়। নতুন এই অ্যাপ পদ্ধতি স্বচ্ছতা বাড়ালেও ভোগান্তি কমেনি বলে দাবি গ্রাহকদের।
১৯ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে