অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় সাত মাস ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের হুঁশিয়ারির পরও গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে অভিযান চালাতে দৃঢ়প্রতিজ্ঞ দেশটি। গত শুক্রবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজার সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার রাফাহর পশ্চিমাঞ্চলীয় তাল আস-সুলতান এলাকায় ভয়াবহ হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আল-নাজ্জার হাসপাতালের মর্গে সাদা কাফনে ঢাকা শিশুদের লাশ জড়িয়ে ধরে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
শোকার্ত এক বৃদ্ধা নাতির লাশ জড়িয়ে ধরে বলেন, ‘আমার স্নেহের হামজা। তোমার চুল কী সুন্দর দেখাচ্ছে।’
নিহতদের মধ্যে আবদেল–ফাত্তাহ সোভি রাদওয়ান, তাঁর স্ত্রী নাজলা আহমেদ আওয়েদাহ এবং তাঁদের তিন সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাঁর শ্যালক আহমেদ বারহুম। এই হামলায় বারহুম তাঁর স্ত্রী রাওয়ান রাদওয়ান এবং তাদের পাঁচ বছরের মেয়ে আলাকে হারিয়েছেন।
শিশু আলার মৃতদেহ কোলে নিয়ে কান্নারত বারহুম বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘এই পৃথিবী মানবিক মূল্যবোধ নৈতিকতাবিহীন হয়ে পড়েছে। তারা বাস্তুচ্যুত নারী ও শিশুদের আশ্রয় নেওয়া বাড়িতে বোমা হামলা চালায়। এতে শুধু নারী ও শিশু নিহত হয়েছে।’
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, আল-নাজ্জার হাসপাতাল থেকে মৃতদেহ শেষ দাফন পর্যন্ত স্থানান্তরের দৃশ্য ছিল হৃদয়বিদারক। ‘রক্তে ভেজা সাদা চাদরে মোড়া অধিকাংশই ছিল শিশু...’। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রক্তস্নাত শিশুদের গায়ে গভীর ক্ষত ছিল।
হানি মাহমুদ আরও বলেন, ‘তাদের শরীর এমনভাবে পুড়ে গিয়েছিল যে জীবিত অবস্থায় হাসপাতালে আনা হলেও তাদের বাঁচানো সম্ভব হতো না। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই এমন আঘাতের চিকিৎসা সম্ভব না।’
আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, গতকাল শনিবারও ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিতে হামলা অব্যাহত রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে সম্ভাব্য যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়টিকে তিনি কেয়ার করেন না। এই বিষয়ে তিনি ‘একেবারেই’ উদ্বিগ্ন নন।
১০ মিনিট আগে
ক্ষেপণাস্ত্রের গর্জন নয়, প্রতিবাদের ভাষা যখন হয়ে ওঠে সুর ও নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বেসামরিক জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বোমা হামলার হুমকির প্রতিবাদে এক অনন্য নজির সৃষ্টি করলেন প্রখ্যাত ইরানি সুরকার ও সুরস্রষ্টা আলী ঘামসারি।
২০ মিনিট আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন অবস্থায় দেশটির পবিত্র শহর কোমে চিকিৎসাধীন। এক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, তিনি দেশের কার্যক্রম পরিচালনার সক্ষমতায় নেই আপাতত। তিনি ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় কোনো সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন।
১ ঘণ্টা আগে
মার্কিন-ইসরায়েল এবং ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই চিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন এবং শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ডাক দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।
১ ঘণ্টা আগে