অভিনয় ক্যারিয়ারে ১৪ বছর পূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সিনেমার ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ নামের সিনেমাটি বানাচ্ছেন মাকসুদ হোসেন। প্রথম সিনেমা মুক্তির আগেই জানা গেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমার নাম। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন।
মেহজাবীনের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রিয় মালতী সিনেমার ঘোষণা দেওয়া হয়। জানানো হয় এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। অর্থ্যাৎ সাবাতে প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে প্রিয় মালতি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও ফ্রেম পার সেকেন্ড। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়। মেহজাবীন ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
নতুন সিনেমা নিয়ে মেহজাবীন বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পই এ সিনেমার হিরো। সঠিকভাবে পর্দায় গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ দিতে চাই প্রযোজকদের। তাদের কারণেই আমি শুধু নির্মাণ ও গল্প নিয়ে ভাবতে পেরেছি।’
সিনেমা ঘোষণার পাশাপাশি কেক কেটে উদযাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা,আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মনওয়ার, জেফার রহমান, রাকা নওশীন প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে