ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে হলে লিভারপুলকে শুধু জিতলেই হতো না। জয়ের ব্যবধানটা দরকার ছিল ৩-এর বেশি। মোহাম্মদ সালাহর গোলে গত রাতে জিতলেও তা অলরেডদের জন্য যথেষ্ট ছিল না। অলরেডদের কাঁদিয়ে সেমিতে উঠে গেল আতালান্তা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তাই কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
গিউইস স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে লিভারপুল ও আতালান্তা। ৭ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় লেগে ১-০ গোলে লিভারপুল জিতেছে ঠিকই। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে আতালান্তা। অ্যানফিল্ডে প্রথম লেগে গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। ক্লপের আক্ষেপ প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। যদিও তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচে (দ্বিতীয় লেগে) ঘুরে দাঁড়াবে তাঁর দল লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে গত রাতে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আজ রাতে হারিনি। হেরেছি ঘরের মাঠে গত সপ্তাহে। আতালান্তাকে অভিনন্দন জানানো খুব সহজ। এটা তাদের প্রাপ্য। এভাবে ৩-১ ব্যবধানে জিতে যখন আমাদের বিপক্ষে জিতবেন, জয়টা আপনাদেরই প্রাপ্য।’
আতালান্তার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলে লিভারপুল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে লিভারপুল। লক্ষ্য বরাবর ৫ শটের কেবল একটিই গোলে পরিণত করতে পারে অলরেডরা। সেমিফাইনালে উঠতে যে লিভারপুল হোঁচট খেয়েছে, এই ডেটাতেই তা স্পষ্ট।
সালাহ নিজেই ৩৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। কোডি গাকপোর থ্রু বল থেকে পাস রিসিভ করে সালাহ বা পাঁয়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘স্ট্রাইকাররা এভাবেই খেলে। আমাদের ও তাকে এভাবেই যেতে হবে। সে দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন। মো (সালাহ) যে এর আগে কখনো সুযোগ হাতছাড়া করেনি, তা নয়। এটা খেলারই অংশ। পেনাল্টিটা অসাধারণ ছিল। পরবর্তী সুযোগটা দুর্ভাগ্যজনক। তবে এটা প্রথমবার ঘটেনি, যেখানে এমন সুযোগ সে হাতছাড়া করেছে। এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’
আরও পড়ুন:

উইম্বলডনের এবারের আসরে নসকোভার এই যাত্রা মোটেও সহজ ছিল না। তৃতীয় রাউন্ডে সোরানা কিসরিয়ার বিপক্ষে ম্যাচ পয়েন্ট বাঁচাতে হয়েছিল তাঁকে। উইম্বলডনের ইতিহাসে মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শুরুতে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন তিনি, এর আগে এই কৃতিত্ব ছিল কেবল
১৬ মিনিট আগে
ডর্টমুন্ডকে দুটি বুন্দেসলিগা জেতানো এবং লিভারপুলকে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগসহ সাতটি বড় শিরোপা এনে দেওয়া ক্লপ এবার জার্মানিকে চেনা ছন্দে ফেরাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
২৮ মিনিট আগে
আর মাত্র কয়েক ঘণ্টা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এসেও একাদশ চূড়ান্ত করতে পারেননি দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৩ ঘণ্টা আগে
জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়ে ধবলধোলাই এড়িয়েছে সফরকারীরা। সিরিজ হারলেও শেষ ম্যাচের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর বিশ্বাস, এই জয় এবং জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলে
৩ ঘণ্টা আগে