কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০ দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন— মো. কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; এম. খুরশীদ হোসেন, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র্যাব; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ; মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান, অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ; কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংককে এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁকে তিন মাসের জন্য এ ছুটি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও সিটিব্যাংক এনএ বাংলাদেশের মধ্যে একটি পিয়ার লেন্ডিং পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত এই অংশীদারত্ব চুক্তির আওতায় সিটিব্যাংক এনএ আইডিএলসি ফাইন্যান্সকে বিশেষ ঋণসুবিধা দেবে, যার সম্পূর্ণ অংশ যথাযোগ্য সিএমএসএমই গ্রাহকদের কাছে পুনরায় ঋণ হিসেবে বিতরণ করবে আইডিএলস
১ ঘণ্টা আগে
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৬ ঘণ্টা আগে