দক্ষিণ ভারতের অভিনেত্রী প্রিয়ামণির সময়টা বেশ ভালো যাচ্ছে। অজয় দেবগন অভিনীত স্পোর্টস-ড্রামা ‘ময়দান’ দিয়ে আবারও অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ‘ময়দান’-এর আগে শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে চর্চায় আসেন প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী—সব জায়গায় জমিয়ে অভিনয় করছেন তিনি।
বক্স অফিসের সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা, প্রিয়ামণির পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। তবে জানেন কি, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি!
২০০২ সালে তেলুগু সিনেমা ‘এভারে এতাগাদু’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়ামণির চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে, বক্স অফিসে সফলতা না পেলেও সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর এই সিনেমার জন্য মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পান এই অভিনেত্রী। অভিনেত্রীর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।
নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি এবং আমার কাছে এটি ছিল অনেক মূল্যবান।’
একই সাক্ষাৎকারে, প্রিয়ামণি তাঁর আরেকটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এবং তা হলো ভবিষ্যতে নিজের যেকোনো সিনেমার গানে কণ্ঠ দিতে চান তিনি। আর অভিনেত্রীর আরেকটি অপূর্ণ ইচ্ছা হলো মেকআপ বাদ দিয়ে কোনো সিনেমায় অভিনয় করা।
প্রসঙ্গত, ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন প্রিয়ামণি। ‘জওয়ান’ থেকে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ময়দান’—সবই বক্স অফিসে পেয়েছে সফলতা। সঙ্গে প্রিয়ামণিও ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।
প্রিয়ামণিকে সামনে রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ছবিতেও দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমরা শিগ্গিরই শুটিং শুরু করব।’ এর আগে ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এও সুচিত্রা তিওয়ারির চরিত্রে দেখা গেছে তাঁকে।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১ ঘণ্টা আগে