
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে সিনেমাটি অংশ নিয়েছে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে। এরপর অংশ নেবে ১ থেকে ১১ অক্টোবর কানাডায় অনুষ্ঠেয় ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে। ৯ থেকে ১৮ অক্টোবর স্পেনে অনুষ্ঠেয় ৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সিনেমাটি যাবে ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। সেখানে সেরা চলচ্চিত্র বিভাগে লড়বে সিনেমাটি। এরপর ফ্রান্সের লা রোশ-সুর-ইয়ঁ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দ্য ডিফিকাল্ট ব্রাইড যাবে যুক্তরাষ্ট্রের ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আরও অংশ নেবে জপানের ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ৬৩তম ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
দ্য ডিফিকাল্ট ব্রাইড রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) ও ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯)। মেড ইন বাংলাদেশ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার গল্প দুই সন্তানের মা, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক নারীকে ঘিরে। ঢাকার একটি সাধারণ বিউটি পারলারে তার যাতায়াত। সেখানে তাকে ‘আরও ফর্সা, আরও ছিমছাম, আরও বউ-বউ’ করে তোলার এক অদৃশ্য চাপ চলতে থাকে। তার শরীরটা ধীরে ধীরে যেন একটা পণ্যে পরিণত হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
বাংলাদেশের খনা টকিজের সঙ্গে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১২ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১২ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১২ ঘণ্টা আগে
ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ দিন আগে