
একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম।
এবার অস্কারে পাঠানোর দৌড়ে প্রাথমিকভাবে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পরবর্তী সময়ে মানুষের বাগান সিনেমাটি প্রতিযোগিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ায়। বাকি চারটি সিনেমার মধ্য থেকে সিলেকশন কমিটির বিচার-বিশ্লেষণ শেষে সর্বসম্মতিক্রমে রইদ সিনেমাটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে চূড়ান্ত করা হয়।
এ খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা খুবই ভালো ও আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও রয়েছে।’
নির্মাতা সুমন আরও বলেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো সিনেমা সেভাবে তৈরি হতো না। তবে বেশ কয়েক বছর ধরে নিয়মিত ভালো মানের সিনেমা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের চলচ্চিত্রাঙ্গনের জন্য দারুণ এক আশার দিক।’
রইদ সিনেমার গল্পে উঠে এসেছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার ভেতর দিয়ে মানবজীবনের চিরন্তন এক জীবনবোধ তুলে ধরা হয়েছে এতে।
সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
৩২ মিনিট আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
৩৭ মিনিট আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
৪০ মিনিট আগে
ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১ দিন আগে