হঠাৎ যদি দেখেন বিশাল একটা জলহস্তী বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগবে বলুন তো! সত্যি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শহরতলিতে। সেখানকার বাসিন্দাদের চমকে দেয় সংরক্ষিত এলাকা থেকে পালিয়ে আসা একটি জলহস্তী।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শনিবার মধ্যরাতের ঠিক পরে রোনডেভলি ন্যাশনাল রিজার্ভের বেড়া ভেঙে জলহস্তীটি বেরিয়ে এসে গ্রাসি পার্ক এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। তখন শহরতলির বাসিন্দারা প্রাণীটির ছবি তোলেন এবং ভিডিও করেন।
এই এলাকার বাসিন্দা আশরাফ শর্টজ জানান, পুলিশ জলহস্তীটির পিছু নিয়ে তাঁদের বাড়ির উঠান পর্যন্ত আসে।
‘আমার ৭৪ বছর বয়স্ক মা ভেতর থেকে ঘটনাটা দেখছিলেন। তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ জলহস্তীটি সোজা বাড়ির দরজার দিকে আসছিল। পুলিশ উঠানের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিল।’ ইনডিপেনডেন্ট অনলাইনকে বলেন আশরাফ।
তিনি আরও বলেন, ‘তারপরে এটি ঘুরে দাঁড়ায় এবং রাস্তায় দৌড়ে যায়। কিন্তু তার আগেই এটি আমার দেয়ালের ওপর লাফিয়ে পড়ে সেটা ভেঙে ফেলে। জলহস্তী বিপজ্জনক একটি প্রাণী এবং এটি কাউকে হত্যাও করতে পারে। আমাদের নিরাপত্তার জন্য নেচার রিজার্ভে আরও শক্তিশালী বেড়া দেওয়া উচিত।’
স্থানীয় গবেষকেরা জলহস্তী পালানোর কারণ অবশ্য বের করেছেন। তাঁরা জানিয়েছেন, স্পষ্টতই রিজার্ভের অভ্যন্তরে একটি শক্তিশালী মদ্দা জলহস্তীর সঙ্গে রেষারেষির কারণে প্রাণীটি পালিয়ে যেতে উৎসাহী হয়ে ওঠে।
দ্য কেপ অব গুড হোপ এসপিসিএ ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে জানিয়েছে, পুলিশ ও পার্কের রেঞ্জাররা নিরাপদেই জলহস্তীটিকে সংরক্ষিত এলাকায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এ ঘটনায় শহরের বাসিন্দা কিংবা জলহস্তী কোনো তরফেই আঘাত পাওয়ার ঘটনা ঘটেনি।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
২ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৩ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৮ দিন আগে