ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জিলকদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ ২৯ জিলকদ পর্যন্ত থাকত। আজ সোমবার সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, তিন মাস মেয়াদি ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে। যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো। মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একাধিক অনুসন্ধানের জবাবে এটি স্পষ্ট করেছে।
মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জিলকদের মধ্যেই শেষ হতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসার শেষ দিন ১৫ জিলকদ অনুমোদিত হয়েছে, যা আগের ২৯ তারিখ থেকে ২ সপ্তাহ এগিয়ে।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে