
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পৃথক দুটি বাস থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই দুজন টাকার বিনিময়ে ঢাকায় বেড়াতে আসার নামে মাদক নিয়ে আসেন। ঈদের ছুটিতে খাগড়াছড়ি থেকে ঢাকায় আসছিলেন বলে জানানো হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের দুটি পৃথক বাস থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক মো. আব্দুল মতিন মিয়া।
উপপরিদর্শক মতিন মিয়া জানান, আজ ভোরে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা শান্তি পরিবহনের দুটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রথমে একটি বাস থেকে তিন হাজার ইয়াবাসহ একজনকে এবং পরে দুই হাজার ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চোকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫) ও মংকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁদের দুজনের বাড়ি টেকনাফের হোয়াইক্যং এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তারকৃতরা গাজীপুরের জয়দেবপুর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। প্রতি চালানে তারা ২০ হাজার টাকা করে পেতেন। ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘুরতে আসার পাশাপাশি নগদ অর্থের লোভে তাঁরা ইয়াবা পাচারে জড়িয়েছে বলে জানান।
পরিচয় ঢাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তাঁরা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান যান। বান্দরবান থেকে নৌপথে রাঙামাটি পৌঁছান এবং সেখান থেকে বাসে ফেনীতে যান। পরে সেখান থেকে বাস বদল করে খাগড়াছড়ির বাসে উঠে ঢাকায় আসেন।

জামালপুরের মেলান্দহে কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছ পড়ে এক বৃদ্ধা মা এবং তাঁর দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার নয়ানগরের দাগী এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
৪ মিনিট আগে
ফরিদপুরে ‘সাতক্ষীরা লাইন’ নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক কারবারি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল হক...
৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত মেধাবী ছাত্র জামিল আহমেদ লিমনের শৈশবের সাথিরাও কদিন ধরেই বিমর্ষ, শোকগ্রস্ত। যার সঙ্গে বছরের পর বছর একই স্কুলে পড়াশোনা, খেলাধুলা—সেই বন্ধুটির বিদেশ বিভুঁইয়ে নিঃসঙ্গ অবস্থায় এমন নির্মম পরিণতির কথা ভেবে বারবার চোখের জল লুকাচ্ছেন তাঁরা। লিমনের শিক্ষকেরা পর্যন্ত মেনে নিতে...
১২ মিনিট আগে
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ১০টা ১০ মিনিটে নিয়মিত ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
১ ঘণ্টা আগে