Ajker Patrika

ফরিদপুরে যাত্রীবাহী বাসে মিলল প্রায় কোটি টাকার ইয়াবা, মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে যাত্রীবাহী বাসে মিলল প্রায় কোটি টাকার ইয়াবা, মাদক কারবারি আটক
৩০ হাজারটি ইয়াবাসহ আটক আশরাফুজ্জামান ওরফে নান্টু। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ‘সাতক্ষীরা লাইন’ নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক কারবারি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল হক গাজীর ছেলে।

গতকাল রোববার রাত ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার। তিনি জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ছেড়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আতাদি নামক এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের ভেতরে যাত্রীবেশে বসে থাকা আশরাফুজ্জামান ওরফে নান্টুকে আটক করে তাঁর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। এরপর ওই ব্যাগ থেকে মেথামফেটামিনযুক্ত ১৫০টি প্যাকেটে থাকা ৩০ হাজারটি ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার মতো।

শিরিন আক্তার বলেন, ‘এটি মাদকের একটি বড় চালান ছিল, যেটি কক্সবাজার থেকে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

বজ্রপাতে ৮ জেলায় প্রাণ গেল ১৫ জনের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত